ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ

উত্তরে শীতের দাপট, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েকদিন থেকে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তাপমাত্রার পারদ কমছে। এর ফলে বাড়ছে শীতের দাপট।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

তীব্র হিমেল বাতাসের ফলে বাড়ছে শীতের তীব্রতা। কমছে তাপমাত্রার পারদ। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শিশির বিন্দু পড়ছে, ঢেকে থাকছে কুয়াশার চাদরে। এছাড়া শীতকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠতে শুরু করছে পিঠা, শীতবস্ত্রসহ বিভিন্ন দোকান৷ শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগীর।

রিকশাচালক আলাল উদ্দিন বলেন, কয়েক দিন ধরে অনেক শীতের কারণে আমরা তেমন আয় করতে পারছি না।

বাংলাবান্ধা এলাকার পাথর শ্রমিক মালেকা বানু বলেন, কয়েকদিন ধরে শীতের কারণে সকালে সময়মত কাজে যোগ দিতে পারছি না। আমাদের অনেক কষ্ট হয় শীতকালে কাজ করতে।

আবহাওয়া অফিস বলছে, হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ার কারণে এ জেলায় হিমালয়েট হিম বাতাস বয়ে যাচ্ছে। যার কারণে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। তবে তাপমাত্রা আগামী কয়েক দিনের মধ্যে আরও হ্রাস পাবে বলেও জানিয়েছে সংস্থাটি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজকে (শুক্রবার) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। তবে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উত্তরে শীতের দাপট, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪