ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয় পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা

নতুন রাজনৈতিক দল ‘মুক্তির ডাক ৭১’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘মুক্তির ডাক ৭১’ নামে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকার উত্তরা এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির উদ্বোধন করা হয়।

সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব রয়েছেন-আল রিয়াদ-আদনান অন্তর। মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয়।

মুক্তির ডাক ৭১-এর চেয়ারম্যান আল-রিয়াদ-আদনান অন্তর জানান, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য। এ ছাড়াও শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি। শিগগিরই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা ও তরুণ প্রজন্ম অংশ নেন। অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন রাজনৈতিক দল ‘মুক্তির ডাক ৭১’

সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪