সংবাদ শিরোনাম ::
ছুরিকাঘাতে জামায়াত-বিএনপির ৯ নেতাকর্মী আহত
সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথায় দুবৃর্ত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বিএনপি ও জামায়াতের ৯ নেতা কর্মী গুরুতর হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৯টায় এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে দ্রুত হাসপাতালে উভয় দলের নেতা কর্মীদের নিয়ে ছুটে যান।
নেতৃবৃন্দ হলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পৌর বিএনপি আহবায়ক রবিউল কবির মনু,সদস্য সচিব আবু জাফর লেলিন,উপজেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ আহতদের খোঁজ খবর নেন।তারা গুরুতর আহতের উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সে করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ নিউজ লেখা পর্যন্ত এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি।

























