ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সাথে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। কমিটিতে বিশেষজ্ঞ ব্যক্তিদের রাখতে বলা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। এর আগে গত সপ্তাহে সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪