ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

আ’ লীগকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রাখতে রিট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম আওয়ামী লীগকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রাখতে রিট করেছেন। সোমবার (২৮ অক্টোবর) সকালে এ রিটটি দায়ের করেন তারা।

হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হবে। রিটে আওয়ামী লীগ যাতে রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে সারজিস আলম জানান, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো রিট হয়নি। বরং দলটির তত্বাবধানে অনুষ্ঠিত হওয়া ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বিভিন্ন সময়ে পাওয়া সুবিধা কেন ফিরিয়ে দেয়া হবে না, সে বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটকারী আইনজীবী জানান, পরে আনুষ্ঠানিকভাবে এর ব্যাখা দেবেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ’ লীগকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রাখতে রিট

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪