সংবাদ শিরোনাম ::
নিজের রিভলভারের গুলিতে আহত অভিনেতা গোবিন্দ
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
বলিউড অভিনেতা গোবিন্দ নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন । এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দের ম্যানেজার শশী সিংহ আনন্দবাজারকে জানান, কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যক্তিগত পিস্তলটি রাখতে গেলে সেটি হাত থেকে মাটিতে পড়ে গিয়ে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে যায়। এতে গোবিন্দের পায়ে গুলি লাগে।























