ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাছের ঘেরের পাশে স্বামী-স্ত্রীর মরদেহ, পুলিশের ধারণা হত্যা ডেঙ্গুতে পেঁপে পাতার রস: প্লেটলেট বাড়ে, নাকি নিছক প্রচলিত ধারণা? ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ একসঙ্গে? কিডনি সুরক্ষায় খাদ্যতালিকায় রাখবেন যা ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, তবু জেলেনস্কির দুশ্চিন্তা কেন? সঞ্জয় দত্তের পাশে কোন ভূমিকায় দেখা যাবে ভাইজানকে? বারান্দার ছোট টবেই ফলবে ফুলকপি, মেনে চলুন এই নিয়মগুলো অনলাইন ও ফুটপাতের ভিড়ে কোণঠাসা অভিজাত মল গণরায় উপেক্ষা করলে জনগণই লালকার্ড দেখাবে: গোলাম পরোয়ার এক-দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসছে ডিসেম্বরে! বাসায় মাদক ও ডিজে পার্টির অভিযোগে অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য আসছে বিশেষ সুযোগ। এসব পরীক্ষার্থীকে এক বছর অপেক্ষা করতে হবে না; আগামী এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এবারের পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

বর্তমান নিয়মে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।

তবে নতুন এই উদ্যোগ কার্যকর হলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হবে না। এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্যতার বাধা কাটিয়ে ওঠার সুযোগ পাবেন তাঁরা।

সংশ্লিষ্টদের মতে, একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যে এক বছরের বিরতি তৈরি হয়, তা কমানো গেলে সময় সাশ্রয়ের পাশাপাশি তাদের মানসিক চাপও কমবে। তবে নতুন পরীক্ষার সময়সূচি ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা এখনো জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা

সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬