ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার ইটভাটার পাশে যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য বাংলাদেশে আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস: রাজনাথ সিং হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১০ শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ ৭৬ হাজার টাকা যশোরে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার, পালালেন সন্দেহভাজনরা সামুদ্রিক প্রযুক্তি থেকে গাড়ি কেনাবেচা, জমে উঠেছে আইসিসিবি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগী ভর্তি হওয়ায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪০ জনে।

এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ২১০ জন। ফলে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি নিয়ে জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের উদ্বেগ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬