ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.) ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)।

রোববার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তার মধ্যে কাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে মামলার সুনির্দিষ্ট বিবরণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬