ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হঠাৎ ঝোড়ো হাওয়ায় বকশীগঞ্জে গাছ উপড়ে সড়ক বন্ধ

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের বকশীগঞ্জে হঠাৎ তীব্র ঝোড়ো হাওয়ায় উপড়ে ও ভেঙে পড়েছে বেশ কয়েকটি গাছ। গাছ পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার বগারচর ও সদর ইউনিয়নের সীমান্তবর্তী নঈম মিয়ার বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তীব্র ঝোড়ো হাওয়া। মুহূর্তেই ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

ঝড়ের তাণ্ডবে সড়কের পাশে থাকা পুরোনো ও মাঝারি আকারের কয়েকটি গাছ উপড়ে যায়। কিছু গাছ ভেঙে পড়ে সড়কের ওপর। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।

নঈম মিয়ার বাজারের ওষুধ ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, হঠাৎ আকাশ কালো হয়ে তীব্র বাতাস শুরু হয়। বাতাসের বেগ এতটাই বেশি ছিল যে চোখের পলকে কয়েকটি বড় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যায়। তবে সে সময় সড়কে মানুষের চলাচল কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

গাছ সরাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের টিম লিডার হাসেন আলী বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। ঝড়ে প্রায় ছয় থেকে সাতটি বড় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে। গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এক ঘণ্টার মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার আশা করছেন তারা।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে দ্রুত সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হয়েছে। উপড়ে যাওয়া গাছগুলোও সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে হঠাৎ ঝোড়ো হাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হঠাৎ ঝোড়ো হাওয়ায় বকশীগঞ্জে গাছ উপড়ে সড়ক বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬