ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোরে কোলে চার মাসের শিশু, সন্দেহে আটক নারীসহ ২ যুবক

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। কোলে মাত্র চার মাসের এক শিশু নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছিলেন এক নারী ও দুই যুবক। এত ছোট শিশুকে নিয়ে অপরিচিত তিনজনের এমন চলাফেরা চোখে পড়ে স্থানীয়দের। সন্দেহ থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর তাতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—শিশুটিকে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ভোরে মৌলভীবাজার সদর উপজেলার ৭ নম্বর চাঁদনিঘাট ইউনিয়নের শ্যামেরকোনা এলাকায় চার মাস বয়সী ওই শিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে চৈত্রঘাট বাজার এলাকায় স্থানীয়দের তৎপরতায় এক নারীসহ দুই যুবককে আটক করা হয়। উদ্ধার করা হয় শিশুটিকেও।

স্থানীয়রা জানান, শিশুটিকে কোলে নিয়ে ওই তিনজন চৈত্রঘাট বাজার পয়েন্ট দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছিলেন। ভোরবেলায় অপরিচিত ব্যক্তিদের কোলে এত ছোট একটি শিশুকে দেখে পথচারীদের সন্দেহ হয়। বাজারে পৌঁছানোর পর তাদের থামিয়ে পরিচয় ও শিশুটির বিষয়ে জানতে চাওয়া হলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন।

একপর্যায়ে তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে স্থানীয়রা তিনজনকে ঘিরে ফেলেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, শ্যামেরকোনা এলাকা থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

দীর্ঘ সময় পর সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা ও স্বজনেরা। স্থানীয়দের দ্রুত তৎপরতার কারণে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ঘটনার পর চৈত্রঘাট এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্য সামছুল ইসলামের উপস্থিতিতে আটক ব্যক্তিদের আটকে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, শিশুটিকে রাজনগর থানা এলাকার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ কারণে সংশ্লিষ্ট থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইউপি সদস্য সামছুল ইসলাম বলেন, ভোরে দুই যুবক ও এক নারী কোলে করে শিশুটিকে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা দ্রুত এগিয়ে আসেন। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর মৌলভীবাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাত্র চার মাসের শিশুকে কারা, কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল—এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোরে কোলে চার মাসের শিশু, সন্দেহে আটক নারীসহ ২ যুবক

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬