ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় যুবককে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে সুমন হোসেন (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সুমন হোসেন ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সুমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতের বাবা জানিয়েছেন, সুমন মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাবনায় যুবককে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬