ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনুসন্ধানী সাংবাদিকতায় উৎসাহ দিতে বসুন্ধরা গ্রুপের যুগান্তকারী উদ্যোগ ভোলাহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে স্বপ্ন বুনছেন গৌরীপুরের নারীরা নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শিক্ষাছুটি নিয়ে বিদেশে, ফেরেননি কুবির ১৮ শিক্ষক ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শেখ হাসিনাকে প্রত্যর্পণে সময়সীমা বলা সম্ভব নয়: দীনেশ ত্রিবেদী মহেশপুরে ড্রাগন বাগানে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ কিশোরের মৃত্যু হামের সংক্রমণ কমার বদলে মৃত্যুঝুঁকি বাড়ছে, একদিনে আরও ৮ মৃত্যু

ভোলাহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহের জেরে নিজ বাড়ীতে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামে সৎ মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধুমপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলে আশিকুর রহমান তার সৎ মায়ের পেটে চাকু দিয়ে আঘাত করেন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আয়েশা বেগমকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মহিম তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, এর আগেও আশিকুর রহমান বিভিন্ন সময় তার সৎ মাকে গালিগালাজ ও মারধর করতেন।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলাহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬