ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২২ দিন ইলিশ ধরা বন্ধ, ৮ অক্টোবর থেকে দেশজুড়ে কঠোর অভিযান বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন, সড়ক অবরোধ করে বিক্ষোভ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আসিফের অর্থপাচারের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দেশে চিঠি দেবে দুদক নিমাই শাহ মাজারে মাদকসেবীদের আড্ডা, বাড়ছে চুরি-ছিনতাইয়ের শঙ্কা একটি ককটেল বিস্ফোরণ বড় কোনো বিষয় নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন দুর্নীতি করলে আপনাদের মাধ্যমেই করব টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার নেপথ্যে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্ত’

বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন, সড়ক অবরোধ করে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রেমিকের বাড়িতে ছয় দিন ধরে অনশন করেও বিয়ের কোনো সমাধান না হওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এক কলেজছাত্রী ও স্থানীয়রা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়কে শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পুরাভিটা গ্রামের জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের খুশরু মিয়ার মেয়ে মিষ্টি আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। জীবন মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।

গত ৯ সেপ্টেম্বর দুই মাসের ছুটিতে বাড়িতে আসেন জীবন। এরপর গত বৃহস্পতিবার বিয়ের কথা বলে মিষ্টি আক্তারকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। তবে পরে পারিবারিক চাপের মুখে মিষ্টিকে বাড়িতে রেখে জীবন বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ উঠেছে। এরপর থেকেই বিয়ের দাবিতে ওই বাড়িতে অনশন শুরু করেন কলেজছাত্রী মিষ্টি।

ছয় দিনেও মেলেনি সমাধান

স্থানীয়রা জানান, বিষয়টি মীমাংসার জন্য দুই পরিবারের মধ্যে কয়েক দফা আলোচনা ও বৈঠক হয়েছে। কিন্তু ছয় দিনেও কোনো সমাধান হয়নি। ফলে মিষ্টি এখনো জীবন মিয়ার বাড়িতে অবস্থান করছেন।

দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান ও মানসিক চাপের কারণে মিষ্টির শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হচ্ছে বলে দাবি স্থানীয়দের। মিষ্টির পক্ষ থেকে তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও করা হয়েছে।

নিরপেক্ষ তদন্তের দাবি

ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে তারা দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ করেন।

বিক্ষোভকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, তরুণীর নিরাপত্তা নিশ্চিত এবং তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে জীবন মিয়ার সঙ্গে মিষ্টি আক্তারের বিয়ের বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত জীবন মিয়া ও তার পরিবারের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬