ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফের অর্থপাচারের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দেশে চিঠি দেবে দুদক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলোতে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগগুলো মনগড়া নয় বলেও জানিয়েছেন সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক সচিব বলেন, অনুসন্ধানে মনমতো কাজ করার কোনো সুযোগ নেই। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী ধাপে কার্যক্রম নেওয়া হয়েছে এবং অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে।

তিনি বলেন, ‘অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তী ধাপে গিয়েছি। অনুসন্ধান চলমান আছে। তদন্তে যেটা আসে, তা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব।’

‘নিজেরাই বুঝতে পারবেন মনগড়া কি না’

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ও দুদকের অনুসন্ধান নিয়ে নানা বক্তব্য আসছে উল্লেখ করে সাইদুর রহমান খান বলেন, অনুসন্ধানে দুদক কী করছে, তা পর্যবেক্ষণ করলেই অভিযোগের ভিত্তি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

তিনি বলেন, ‘অনেক কথাই বলা হচ্ছে। আপনারা লক্ষ্য রাখেন, দেখেন আমরা কী করছি। নিজেরাই বুঝতে পারবেন এটা মনগড়া কি না, বা আমরা কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছি কি না।’

দুদক সচিব জানান, বর্তমানে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান শেষে প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

প্রয়োজনে বিদেশে পাঠানো হবে এমএলআর

আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে, সেসব দেশের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চাওয়া হবে।

তিনি বলেন, ‘আইনের আওতায় বিদেশে এমএলআর পাঠানোর প্রয়োজন হলে আমরা তা অবশ্যই করব।’

তদন্ত ও অনুসন্ধানে অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণ পাওয়া গেলে দুদক পরবর্তী ধাপে আইন অনুযায়ী অগ্রসর হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসিফের অর্থপাচারের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দেশে চিঠি দেবে দুদক

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬