ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার নেপথ্যে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্ত’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর বাতিলের সিদ্ধান্ত নিয়ে করা তদন্তে তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের ‘একক ও এককেন্দ্রিক’ সিদ্ধান্তের কথা উঠে এসেছে। তাঁর সিদ্ধান্তের পরই সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং শেষ পর্যন্ত ভারতে দল পাঠানো হয়নি বলে জানিয়েছে বিশেষ তদন্ত কমিটি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত বিশেষ তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দলের ভারত সফর বাতিলের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের কোনো যৌথ সিদ্ধান্ত ছিল না।

নিরাপত্তাঝুঁকির কথা বলে সফর স্থগিত

তদন্ত প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে আসিফ নজরুল নিরাপত্তাঝুঁকির কারণ দেখিয়ে স্বাধীন কোনো পর্যবেক্ষণ ছাড়াই বাংলাদেশ দলের ভারত সফর স্থগিতের প্রশাসনিক নির্দেশ দেন।

এরপরই সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দল অংশ নেয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দল না পাঠানোর বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় বা বিসিবির পরিচালনা পর্ষদে কোনো সমন্বিত সিদ্ধান্তের প্রমাণ পাওয়া যায়নি।

তিন সদস্যের তদন্ত কমিটি

বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ অনুসন্ধানে গত মার্চে তিন সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম ওলি উল্যার নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

কমিটি বিভিন্ন বিষয় পর্যালোচনা করে মঙ্গলবার তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বাংলাদেশ দলের ভারত সফর বাতিলের ক্ষেত্রে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তের ভূমিকার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার নেপথ্যে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্ত’

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬