ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একটি ককটেল বিস্ফোরণ বড় কোনো বিষয় নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে বড় কোনো বিষয় হিসেবে দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের সামনে হয়তো দুজন আওয়ামী দুষ্কৃতকারী ককটেল ছুড়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা অলরেডি আইডেন্টিফাইড (শনাক্ত) করেছি তারা কারা।’

ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ার অংশ হিসেবে হয়তো একটি ককটেল ছোড়া হয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখবেন।

তিনি বলেন, ‘সাতজনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া হিসেবে একটা ককটেল বিস্ফোরণ করেছে—এ তো। এটা বড় কোনো বিষয় না।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আদালত যে রায় ঘোষণা করেছেন, সেটিকে সুবিচার হিসেবে দেখছে সরকার। তাঁর ভাষ্য, ভুক্তভোগী ও দেশবাসী আদালতের মাধ্যমে সুবিচার পেয়েছেন বলে তারা মনে করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালতের রায়ের ওপর আমাদের কোনো মন্তব্য নেই। আদালত স্বাধীন। আদালত বিচার করার পরে মনে করেছেন, তাই আদালত রায় দিয়েছেন।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মাঝে অপতৎপরতা চালানোর চেষ্টা করে। এর অংশ হিসেবে অল্পসংখ্যক লোক নিয়ে ফজরের পর মিছিল করে ভিডিও ধারণের ঘটনাও ঘটছে।

তিনি বলেন, গুলশানে জুমার নামাজ পড়ার কথা বলে বেলা ১১টার দিকে কিছু লোক জড়ো হয়ে মিছিল করেছে। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে পুলিশ বাহিনী এতটা ধারণা করতে পারেনি যে নামাজ পড়তে এসে তারা এমন কর্মকাণ্ডে জড়াতে পারে।

তিনি বলেন, ‘সেটাকে ব্যর্থতা বলার সুযোগ নেই। আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একটি ককটেল বিস্ফোরণ বড় কোনো বিষয় নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬