ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার আর্থিক চাপে আমেরিকা, ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি? সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৪২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৪৯২ সিসিটিভির আওতায় আসছে পুরো ঢাকা, পুনর্গঠন হচ্ছে প্রকল্পের ডিপিপি

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দেশের ৬৪ জেলায় সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে দুই মাসের বেসিক প্রশিক্ষণ দেওয়া হবে।

শুধু বিনামূল্যে প্রশিক্ষণই নয়, প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ও খাবার ভাতাও পাবেন অংশগ্রহণকারীরা।

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষ এ প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা বাধ্যতামূলক।

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটির মৌলিক ধারণার পাশাপাশি ইংরেজিতে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে। দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে পুরো প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর

আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর। এর পরদিন, ২৭ সেপ্টেম্বর নেওয়া হবে মৌখিক পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর।

নির্বাচিতদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আগামী ১ অক্টোবর। দুই মাসের এই প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

তরুণদের এআই ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করার পাশাপাশি প্রশিক্ষণকালীন আর্থিক সহায়তাও থাকায় উদ্যোগটি আগ্রহী তরুণদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬