ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ মিলবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক ফ্যাসিবাদ ও জামায়াতের বক্তব্যের মধ্যে কোন প্রার্থক্য নেই ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে নেপোলিয়নের দুর্গ জামায়াতের কাঁধে ভর করে আওয়ামী লীগের ফেরার চেষ্টা: রাশেদ খাঁন জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, সমাধানে কর্মপরিকল্পনা উৎসবমুখর পরিবেশে পবিপ্রবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, সমাধানে কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমানে জ্বালানি সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, স্বৈরাচার ও অন্তর্বর্তী সরকারের আমলের বিভিন্ন সমস্যা নিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেশে যেকোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সবাইকে নিজেদের সীমার মধ্যে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিএনপি রাজপথে থেকে আন্দোলন করেছে, কখনো গুপ্ত অবস্থানে থেকে কোনো কর্মকাণ্ড চালায়নি উল্লেখ করে দলটির চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের আমলে একটি দল গুপ্ত অবস্থানে ছিল। এখন তারা প্রকাশ্যে এসে নিজেদের পরিচয় দিচ্ছে।

তিনি আরও বলেন, গুপ্ত অবস্থানে থাকা ব্যক্তিদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কি না, সেটিও উড়িয়ে দেওয়া যায় না। যারা গুপ্ত অবস্থানে ছিল, তারাই এখন স্বৈরাচারকে সামনে আনার চেষ্টা করছে। একজন আরেকজনকে আড়াল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

কে কাকে আড়াল করতে চাইছে, তা জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে—এ কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানুষের কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের দুর্ভোগ যেন আরও না বাড়ে, সেদিকে নজর রেখে দলের নেতাকর্মীদের কাজ করারও নির্দেশ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, সমাধানে কর্মপরিকল্পনা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬