ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট ও আওয়ামী আমলের পিএসদের পদোন্নতি দায়িত্বশীল রাজনীতি ও সাংবাদিকতার চর্চা জরুরি: নাহিদ ইসলাম শতভাগ জিপিএ-৫ নিয়ে প্রশ্ন, নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নতুন অর্থনৈতিক সমীকরণের বার্তা, ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী নেতারা তারেক রহমানের ভারত সফরে ‘রেড লাইন’, কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ র‍্যাব বিলুপ্ত, আসছে এসআরবি: নতুন আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র তুলে দিলেন রাষ্ট্রদূত বদলে যাচ্ছে দেশের অর্থবছর, এপ্রিল-মার্চে হবে নতুন হিসাব ঢাকাকে বাসযোগ্য করতে এবিজি-ডিএনসিসির যৌথ উদ্যোগের প্রত্যাশা সংবিধান লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ইউনূস

দায়িত্বশীল রাজনীতি ও সাংবাদিকতার চর্চা জরুরি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে দায়িত্বশীল রাজনীতি ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার ওপর জোর দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর ওয়েস্টিন হোটেলে ডেমোক্র্যাটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই৩৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশ এখন যে জায়গায় পৌঁছেছে, সেখান থেকে আর পেছনে ফেরার সুযোগ নেই। এনসিপি চায়—গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতি নিশ্চিত করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত রাখা এবং গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখা।

তিনি আশা প্রকাশ করেন, দেশের গণমাধ্যম স্বাধীন ও মুক্তভাবে কাজ করবে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনেরও দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে তাঁরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতির চর্চা করতে হবে।

দেশে বর্তমানে তুলনামূলক মুক্ত পরিবেশ থাকলেও সেটি কতদিন বজায় থাকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তাঁর দাবি, ধীরে ধীরে গণতন্ত্র ও মতপ্রকাশের জায়গা সংকুচিত হচ্ছে।

গণতান্ত্রিক প্রতিবাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাস্তায় বসে বিক্ষোভ করাও গণতান্ত্রিক আন্দোলনের একটি বৈধ পদ্ধতি। বিরোধী দল সংসদের ভেতরে যেমন কথা বলবে, তেমনি সংসদের বাইরেও নিজেদের বক্তব্য তুলে ধরবে—এটাই গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক চরিত্র।

এ ক্ষেত্রে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকেরা তাঁদের দায়িত্ব পালন করবেন এবং রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক ভূমিকা পালন করবে।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান বক্তব্য দেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘আমরা চাই না আপনারা বিপথে যান।’

বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে তিনি বলেন, একসময় ছাত্রদের কোনো রাজনৈতিক দল ছিল না। এখন তাঁরা দল গঠন করে নেতৃত্বে এসেছেন। তাঁদের সম্মান করা এবং ভুল হলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপি নেতা আখতার হোসেন, নুসরাত তাবাসসুম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, আরিফুল ইসলাম আদিব ও মুনিরা তাবাসসুমসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দায়িত্বশীল রাজনীতি ও সাংবাদিকতার চর্চা জরুরি: নাহিদ ইসলাম

সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬