ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের দলের চাপেই পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিজের দল লেবার পার্টির ভেতর থেকেই ক্রমবর্ধমান চাপ ও আস্থা সংকটের মুখে শেষ পর্যন্ত সরে দাঁড়ান তিনি। ফলে এক দশকের মধ্যে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী পরিবর্তনের পথে দেশটি।

জানা গেছে, আনুষ্ঠানিক পদত্যাগের আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটের বাসভবন ত্যাগ করেন স্টারমার। এ সময় উপস্থিত সমর্থকরা করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে বিদায় জানান।

রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সূত্রের প্রতিবেদনে বলা হয়, লেবার পার্টির শতাধিক এমপি প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ দাবি করেন। পার্লামেন্টারি দলের বড় অংশের বিরোধিতা ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিলেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই স্টারমারের জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে। নীতি পরিবর্তন, প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা এবং জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় অগ্রগতি না হওয়ায় দলে ও জনমনে অসন্তোষ বাড়ে।

সম্প্রতি উপনির্বাচনে দলের ভরাডুবি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে বিশ্লেষকদের মত। এরপরই নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে।

বিদায়ী বক্তব্যে স্টারমার বলেন, দলের ভেতরের প্রশ্ন ও বাস্তবতা মেনে নিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, এখন থেকে পরিবারকে সময় দেবেন এবং স্ত্রী ও সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান।

স্টারমার আরও বলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন তার জীবনের সবচেয়ে বড় সম্মান ছিল। বিদায় নেওয়ার সময় তিনি স্ত্রীকে আলিঙ্গন করে ১০ ডাউনিং স্ট্রিট ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজের দলের চাপেই পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬