ট্রাম্পের হুমকিতে শান্তি বৈঠক ছাড়ল ইরান, হতবাক পাকিস্তান
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রথম দফার আলোচনা চললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ক্ষুব্ধ হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান ইরানের প্রতিনিধিরা।
রোববার (২২ জুন) সুইজারল্যান্ডের বারগেনস্টকের একটি রিসোর্টে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হয়। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা বাস্তবায়ন ও পর্যালোচনা নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা ছিল।
মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি। সূত্র জানায়, বৈঠকের প্রথম ৮০ মিনিট স্বাভাবিকভাবেই চলে। এরপর বিরতির সময় ট্রাম্প লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহসহ বিভিন্ন গোষ্ঠী নিয়ে তেহরানকে হুঁশিয়ারি দেন।
ট্রাম্প বলেন, লেবাননে অস্থিরতা বন্ধ না হলে ইরানের ওপর আবারও হামলা হতে পারে এবং আগের চেয়ে তা আরও বড় আকারের হবে। এই বক্তব্যের পরই ইরানি প্রতিনিধিরা ক্ষুব্ধ হয়ে বৈঠকস্থল ত্যাগ করেন।
তবে আলোচনা পুরোপুরি ভেস্তে যায়নি বলে জানা গেছে। সোমবার আবারও দুই পক্ষের মধ্যে আলোচনায় বসার কথা রয়েছে।
এর আগে বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, আলোচনায় কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তবে লেবানন ও হরমুজ প্রণালিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে।
প্রস্তাবিত ১৪ দফা সমঝোতার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ, নতুন সংঘাত এড়াতে নিশ্চয়তা, হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক করা, ইরানি জাহাজের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের বাজেয়াপ্ত অর্থ ফেরত দেওয়া এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার মতো বিষয়।
এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনার কথা রয়েছে। বিশেষ করে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে পরবর্তী আলোচনায় সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।



















