ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাপসা গরমে হাঁসফাঁস, আসতে পারে ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভ্যাপসা গরমে দেশের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বর্তমানে দেশের ১৪টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

তবে এর মধ্যেই শনিবার (২৩ মে) দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১২ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভ্যাপসা গরমে হাঁসফাঁস, আসতে পারে ঝড়-বৃষ্টি

সংবাদ প্রকাশের সময় : ১০:২২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬