ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে যশোরে পরিচ্ছন্নতা অভিযান শুরু

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোর পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে যশোর ইনস্টিটিউট পুকুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার অংশ হিসেবেই এ অভিযান শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু, চিকনগুনিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ কার্যক্রমকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যেতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

যশোর ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে যশোরে পরিচ্ছন্নতা অভিযান শুরু

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬