ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ভেনেজুয়ালায় ভূমিকম্প: ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন বেঁচে ছিলেন হারনান বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন চিকিৎসক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শান্তি বৈঠকেই ইরানি নেতাদের হত্যার ছক ইসরায়েলের!

৪ দিন সারা দেশে অতিভারি বৃষ্টির শঙ্কা, ভূমিধসের শঙ্কা চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারি থেকে অতিভারি বর্ষণ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আগামী চারদিন দেশের সব বিভাগেই ভারি থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সৃষ্টি অব্যাহত থাকায় আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারি (২৪ ঘণ্টায় ১৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।

এই ভারি বৃষ্টির কারণে অনেক স্থানে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

এদিকে নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬১-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে দেশের বাকি এলাকাগুলোতে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, এই সময়ে বজ্রপাতের ঝুঁকিও বেশি থাকবে। তাই সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪ দিন সারা দেশে অতিভারি বৃষ্টির শঙ্কা, ভূমিধসের শঙ্কা চট্টগ্রামে

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬