ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন ও ফুটপাতের ভিড়ে কোণঠাসা অভিজাত মল গণরায় উপেক্ষা করলে জনগণই লালকার্ড দেখাবে: গোলাম পরোয়ার এক-দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসছে ডিসেম্বরে! বাসায় মাদক ও ডিজে পার্টির অভিযোগে অতিরিক্ত ডিআইজি বরখাস্ত ক্ষমতার ভারসাম্য না থাকলে স্বৈরতন্ত্রের ঝুঁকি থেকেই যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুবসমাজ জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না করলে ভয়াবহ পরিণতি হবে: ডাকসু ভিপি ফ্যাসিবাদের পথে হাঁটলে দেশ ছেড়ে পালাতে হবে: শফিকুর রহমান সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

হোয়াটসঅ্যাপেই মোবাইল রিচার্জ! নতুন ফিচার আনছে মেটা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ২৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউজারদের জন্য নতুন সুবিধা নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। এবার অ্যাপটি থেকেই সরাসরি প্রিপেইড মোবাইল নম্বর রিচার্জ করা যাবে—অন্য কোনো অ্যাপ বা পেমেন্ট প্ল্যাটফর্মে যাওয়ার প্রয়োজন হবে না।

প্রতিবেদন অনুযায়ী, এই ফিচার চালু করতে Meta তাদের পেমেন্ট সেবা WhatsApp Pay-এর সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই নিজের বা অন্যের নম্বর রিচার্জ করতে পারবেন।

জানা গেছে, ইতোমধ্যে Reliance Jio, Airtel এবং Vodafone Idea-এর মতো অপারেটরদের সঙ্গেও এই সেবা যুক্ত হচ্ছে। ফলে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই বিভিন্ন প্ল্যান ব্রাউজ করে পছন্দমতো রিচার্জ বেছে নিতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?
হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে থাকা ‘₹’ আইকনে ট্যাপ করলে পেমেন্ট সেকশন খুলবে। সেখান থেকে ‘রিচার্জ’ অপশন নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর লিখে অপারেটর ও পছন্দের প্ল্যান বেছে নিয়ে পেমেন্ট সম্পন্ন করা যাবে।

পেমেন্ট করা যাবে ইউপিআইয়ের মাধ্যমেও। শুধু পিন দিলেই লেনদেন সম্পন্ন হবে এবং সঙ্গে সঙ্গে কনফার্মেশন পাওয়া যাবে। সেই তথ্য পেমেন্ট হিস্ট্রিতেও সংরক্ষিত থাকবে।

নতুন এই ফিচারের মাধ্যমে দৈনন্দিন প্রয়োজনীয় কাজ আরও সহজ করতে চায় WhatsApp। এখন দেখার বিষয়, চালুর পর এটি ব্যবহারকারীদের মধ্যে কতটা জনপ্রিয়তা পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হোয়াটসঅ্যাপেই মোবাইল রিচার্জ! নতুন ফিচার আনছে মেটা

সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬