আইপিএলে ইতিহাস গড়ল বৈভব
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বড় ইনিংস না খেললেও নতুন এক ইতিহাস গড়ল ১৫ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী।
বুধবারের ম্যাচে তিনি ৮ রান করলেও, এর মধ্য দিয়েই আইপিএলে দ্রুততম ৫০০ রান পূর্ণ করার রেকর্ড গড়েছেন এই তরুণ ক্রিকেটার।
ম্যাচের আগে তার রান ছিল ৪৯৮। মাত্র ২ রান যোগ করেই তিনি পৌঁছে যান ৫০০ রানের মাইলফলকে। তবে সবচেয়ে বড় অর্জন হলো—মাত্র ২২৭ বলে এই মাইলফলক স্পর্শ করে তিনি আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ রান করা ব্যাটার হিসেবে জায়গা করে নিয়েছেন।
এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল–এর দখলে, যিনি ২৬০ বলে ৫০০ রান করেছিলেন।
তালিকায় আরও আছেন ভারতের বীরেন্দ্র সহবাগ এবং পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্য—যারা প্রায় ২৮০ বলের মধ্যে এই মাইলফলক ছুঁয়েছিলেন।
গত মৌসুমে প্রথমবার আইপিএলে খেলে বৈভব করেছিলেন ২৫২ রান, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২০৬-এর বেশি। এত অল্প বয়সে তার এই ধারাবাহিক পারফরম্যান্স ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।





















