যশোরের দুই সহ্রাধিক কেন্দ্রে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
আগামীকাল থেকে সারাদেশের ন্যায় যশোরের ৮ উপজেলায় একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। দুই হাজার ২৫৬টি কেন্দ্রের মাধ্যমে দুই লক্ষাধিক শিশুকে টিকার আওতায় আনতে এই কর্মসূচি শুরু হচ্ছে।
আরও পড়ুন :ভুয়া বিলের খেলায় কোটি টাকা? অনিয়মের জালে প্রকল্প পরিচালক সরোয়ার্দী জুয়েল সরকার
গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিভিল সার্জন মাসুদ রানা। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : অনভিজ্ঞ এমপি, ব্যাহত সংসদ কার্যক্রম
সিভিল সার্জন জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। যশোরে এখন পর্যন্ত ৩৭২ জন শিশুর হামের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের শরীরে হামের জীবাণু পাওয়া গেছে। তবে এখনও কেউ মারা যায়নি। এমন পরিস্থিতিতে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে জরুরি টিকাদান শুরু হয়। সেই তালিকায় যশোর সদর উপজেলাও ছিলো। এই টিকাদার কর্মসূচিতে সদরের ৭৪ হাজার ৪০০ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন : খরচের ঢেউ এবার সড়কে, বাড়তে পারে বাসভাড়া
এবার জেলার ৮ উপজেলায় একযোগে হাম-রুবেলার গণ টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পুরো জেলায় হাম রুবেলা ক্যাম্পেইন শুরু হবে, চলবে ১০ মে পর্যন্ত। ৮ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ১০ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে। একইসাথে তিনি অভিভাবকদের আতংকিত না হয়ে টিকা গ্রহণে আহবান জানান।























