লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী
আওয়ামী স্টাইলে বিরোধী দল হলে দেশে ক্ষতি হবে
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,আওয়ামী স্টাইলে বিরোধীদল হলে দেশে ক্ষতিকারক হবে। তাদের উচিত তারেক রহমান সরকার কে সহযোগীতা করা। ১৭ বছরে অত্যাচার নির্যাতন, ঘুম, খুন, টাকা পাচার সবই হয়েছে এ কারণে সমবায় সমিতি গুলো কিছুই পায়নি। আমরা চাই এদেশের গণতন্ত্র শক্তিশালী হোক ভিত শক্তিশালী হোক। বিরোধী দলের উচিত সরকার কে সহযোগীতা করা কিন্তু ফেসবুকে এমন ধরনের অপতথ্য প্রকাশ করা হয় সেই বিষয়ে আমাদের সজাগ ও সর্তক থাকতে হবে।
১৮ এপ্রিল ( শনিবার) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক শাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড: হাছিবুর রহমান, বিআরডিবি উপরিচালক কল্লোল সরকার, জেলা সমবায় কর্মকর্তা আশরাফ উদ্দিন রুমী,ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, আলী আকবর প্রমুখ।





















