ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানী ঢাকায় যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পহেলা বৈশাখের দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নগরীর ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক ডাইভারশন কার্যকর থাকবে।

রমনার বটমূলে স্থাপিত ডিএমপির নিয়ন্ত্রণকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান। নববর্ষ উদ্‌যাপন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি ও মহড়া পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এ নির্দেশনার কথা জানান।

ডিএমপি জানায়, বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, পুলিশ ভবন, সুগন্ধা, কাকরাইল চার্চ, কদম ফোয়ারা, হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল, রমনা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ও কাঁটাবন—এসব এলাকায় ডাইভারশন থাকবে।

যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। মিরপুর-ফার্মগেটমুখী ভারী যানবাহন বাংলামোটর হয়ে মগবাজার দিয়ে চলাচল করবে। হালকা যানবাহন ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড ব্যবহার করতে পারবে। গোলাপশাহ মাজার ও হাইকোর্টমুখী যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে চলবে।

এছাড়া সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী ভারী যানবাহন আজিমপুর-চানখাঁরপুল-বকশীবাজার হয়ে চলবে এবং হালকা যানবাহন কাঁটাবন হয়ে হাতিরপুল বা নীলক্ষেত-পলাশী রুট ব্যবহার করতে পারবে।

নির্ধারিত কিছু স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল এলাকা, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা, কাঁটাবন থেকে পলাশী পর্যন্ত সড়ক এবং আবদুল গণি রোডসহ সচিবালয় লিংক রোড।

ডিএমপি নগরবাসীকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, এতে করে উৎসবের দিনটি আরও সুশৃঙ্খল ও আনন্দমুখরভাবে উদ্‌যাপন করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬