ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক খাদে পড়ে নিহত ৭

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। তাদের সবার বাড়ি দিনাজপুরে।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন—আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম (৪০)। আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালবোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

জানা যায়, ট্রাকটির ওপর চালের বস্তার ওপর বসে কয়েকজন যাত্রী ভ্রমণ করছিলেন, যারা কম খরচে গন্তব্যে পৌঁছাতে এভাবে ঝুঁকি নিয়েছিলেন। দুর্ঘটনার সময় তারাই বেশি হতাহত হন।

আহতদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহত পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক।

এই দুর্ঘটনা আবারও মহাসড়কে অনিরাপদ যাতায়াত ও পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনের ঝুঁকির বিষয়টি সামনে এনে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক খাদে পড়ে নিহত ৭

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬