ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেব্রা ক্রসিং ব্যবহার না করলে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করলে পথচারীদের বিরুদ্ধে জেল-জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কোনো পথচারী বা সড়ক ব্যবহারকারী ট্রাফিক আইন অমান্য করলে, কিংবা নির্ধারিত স্থান ব্যবহার না করে রাস্তা পার হলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।

এছাড়া নির্ধারিত স্থান ছাড়া যাত্রী বা পণ্য ওঠানামা করালে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা এবং চালকের লাইসেন্সে এক পয়েন্ট কাটা হবে। একইভাবে উল্টো পথে গাড়ি চালানো বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীতে সড়ক ব্যবস্থাপনা আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হচ্ছে। ইতোমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাহাঙ্গীর গেট, গুলশান-১ ও ২ নম্বরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।

এছাড়া আরও কয়েকটি স্থানে অস্থায়ী ট্রাফিক সিগন্যাল চালু করা হয়েছে এবং নতুন কিছু মোড়ে শিগগিরই সিগন্যাল ব্যবস্থা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ডিএমপি পথচারীদের নিরাপত্তার স্বার্থে ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হওয়ার আহ্বান জানিয়েছে। নির্দেশনা অমান্য করলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে এবং প্রয়োজনে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পরবর্তীতে মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেব্রা ক্রসিং ব্যবহার না করলে জেল-জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬