ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শফিকুর রহমান

সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে আবারও ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন সময়ের সঙ্গে আরও বৃহৎ আকার ধারণ করবে এবং তা থেমে যাবে না।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক ১১ দলীয় ঐক্যের আয়োজিত জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান অভিযোগ করেন, জাতীয় সংসদে আবারও ‘ফ্যাসিবাদী ধারা’ সক্রিয় হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের চেতনার বিপরীতে অবস্থান নিয়ে সরকার শেষ পর্যন্ত সফল হতে পারবে না।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শুরু হওয়া আন্দোলন কোনোভাবেই থেমে থাকবে না, বরং সময়ের সঙ্গে এটি আরও বিস্তৃত হবে।

সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আইনজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা গণভোটের রায় অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চলমান তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শফিকুর রহমান

সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬