ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচালন ব্যয় কমাতে ৯ নির্দেশনা জারি, কড়াকড়ি সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারের পরিচালন ব্যয় কমাতে ৯ দফা নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি জারি করা এ পরিপত্র সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ব্যয় সংকোচনের বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে আনুষ্ঠানিকভাবে এই পরিপত্র জারি করা হলো।

পরিপত্রে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারের সব দপ্তরে পরিচালন ব্যয় কমাতে এসব নির্দেশনা কার্যকর থাকবে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—
সরকারি গাড়ির জ্বালানি ব্যবহার মাসিক ভিত্তিতে ৩০ শতাংশ কমানো, সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ এবং কনফারেন্স ব্যয় ২০ শতাংশ হ্রাস, ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমানো।

এছাড়া সরকারি খাতে নতুন গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার কেনা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। সরকারি অফিসে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে ৩০ শতাংশ সাশ্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়, ভূমি অধিগ্রহণ ব্যয় সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। সরকারি কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণও স্থগিত রাখা হয়েছে।

অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় (প্রশিক্ষণ খাত ছাড়া) ৫০ শতাংশ কমানোর পাশাপাশি আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের ক্ষেত্রে ৫০ শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার মনে করছে, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি অর্থনৈতিক চাপ মোকাবিলা করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিচালন ব্যয় কমাতে ৯ নির্দেশনা জারি, কড়াকড়ি সরকারের

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬