ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলতে সম্মত ভারত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশি নাগরিকদের জন্য আগামী সপ্তাহ থেকেই চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করতে সম্মত হয়েছে ভারত—এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক মনোভাব থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদও জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবেচনায় রয়েছে এবং এ নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে ভারতের রাজধানী দিল্লি যান। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলতে সম্মত ভারত

সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬