ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদ ইসলাম

গণভোটের রায় উপেক্ষার পরিণতি ভোগ করতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের রায়কে উপেক্ষা করার দায় সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার একদিকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও অন্যদিকে ‘জুলাই আদেশ’কে অবৈধ বলছে। অথচ এই আদেশের ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তার অভিযোগ, সরকার জুলাই সনদকে দলীয় ইশতেহারে পরিণত করেছে, যার ফলে বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথাও উঠে এসেছিল, কারণ মৌলিক সংস্কার কেবল সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কথা থাকলেও দেশ এখনো সংস্কার ইস্যুতেই আটকে আছে। হামের মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলা কিংবা জ্বালানি সমস্যার সমাধান নিয়ে আলোচনা প্রয়োজন হলেও তা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্য বিএনপি দায়ী। তাই এ সংকটের পরিণতিও তাদেরই ভোগ করতে হবে এবং সেটি সহজ হবে না।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাহিদ ইসলাম

গণভোটের রায় উপেক্ষার পরিণতি ভোগ করতে হবে

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬