ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশুদের জন্য হামসহ বিভিন্ন রোগের টিকা কেনায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর।

আবেদনে বলা হয়েছে, দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। টিকার সংকট, টিকাদান কার্যক্রমে ব্যর্থতা এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে উল্লেখ করা হয়।

আইনজীবীরা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার টিকা কেনার পদ্ধতিতে পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনে। পর্যাপ্ত বাজেট (প্রায় ৪২ হাজার কোটি টাকা) থাকা সত্ত্বেও সময়মতো হামসহ অন্যান্য রোগের টিকা ও সিরিঞ্জ কেনা হয়নি। ফলে দেশে হামের প্রকোপ বেড়ে গিয়ে তা মহামারি আকার ধারণ করেছে।

আবেদনে আরও বলা হয়, টিকা কেনা ও বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, তথ্য গোপন এবং অর্থের যথাযথ ব্যবহার না হওয়ার বিষয়টি দুর্নীতি ও অনিয়মের ইঙ্গিত দেয়। বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত অনিয়মের তথ্য প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

তারা দাবি করেন, স্বাস্থ্য খাতে গুরুতর দুর্নীতি ও অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে। তাই জনস্বার্থে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়া টিকা ক্রয় ও টিকাদান কার্যক্রমে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখারও অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬