ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ খরচ কমলো ১২ হাজার টাকা, যাত্রীদের স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজযাত্রীদের জন্য স্বস্তির খবর এসেছে। টিকিটপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার কোনো চার্টার্ড ফ্লাইট ছাড়াই ৭৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে। একই সঙ্গে হজ ফ্লাইটের টিকিটপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে, যা যাত্রীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, ২০২৬ সালের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল রাতে শুরু হবে। এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী আরও বলেন, খুব শিগগিরই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হজ খরচ কমলো ১২ হাজার টাকা, যাত্রীদের স্বস্তি

সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬