ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় সেরা বাতিঘর আদর্শ পাঠাগার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, ৫৫ হাজার কোটি বিদেশি ঋণের খোঁজে সরকার মেসির ইতিহাস, আর্জেন্টিনার জয়; বিশ্বকাপে নতুন রেকর্ড মহাতারকার স্টারমারের বিদায়ের পর ব্রিটেনের মসনদে কে? প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এয়ারএশিয়া চেয়ারম্যানের সাক্ষাৎ বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ বিদ্যুৎ বিলের ২০ হাজার টাকা শোধ করলেন ডিসি, মঙ্গলের জামিন পুতিনের গোপন প্রেম ফাঁস! বিষাক্ত মাশরুমে সাংবাদিকের মৃত্যু সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি, মসজিদে রাজনীতি বন্ধের আহ্বান এমপিদের

বৈভব সূর্যবংশীর আসল বয়স কত? ‘বোন টেস্টে’ যা জানা গেলো

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোটা ক্রিকেট বিশ্বে আপাতত একটাই নাম ঘুরপাক খাচ্ছে। বৈভব সূর্যবংশী। তাবড়-তাবড় বোলারদের কার্যত পিটিয়ে ছাতু করে দিচ্ছেন তিনি। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান তো বলেই দিয়েছেন, বিশ্বের সেরা বোলাররাও বৈভব সূর্যবংশীকে ভয় পায়। ২০২৬ আইপিএল টুর্নামেন্টে ১৫ বছর বয়সি বৈভব ২০০ রান করে ফেলেছেন। তবে সবচেয়ে বড় ব্যাপার, জসপ্রীত বুমরাহ কিংবা জস হ্য়াজেলউডকে যেভাবে তিনি টার্গেট করছেন, তা একেবারে অবিশ্বাস্য।

গত আইপিএল মৌশুমেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ৭ ম্য়াচে মোট ২৫২ রান করেছিলেন। সেটাও আবার ২০৬ স্ট্রাইক রেটে। এমন ধামাকাদার পারফরম্য়ান্সের পর থেকেই বৈভবের বয়স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকরা লাগাতার প্রশ্ন তুলতে শুরু করেন, বৈভব নাকি বয়স নিয়ে কারচুপি করেছেন। তবে এই অভিযোগের মধ্যেই একটি পোস্ট রীতিমতো ভাইরাল হতে শুরু করেছে। ওই পোস্টে দাবি করা হয়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নাকি বৈভবের ‘বোন টেস্ট’ করিয়েছিল।

২০২৫ আইপিএল টুর্নামেন্ট চলাকালীন বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছিল, সেইসময় বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী দাবি করেছিলেন, ২০১৯ সালে বিসিসিআই নাকি তাঁর ছেলের ‘বোন টেস্ট’ করিয়েছিল। সেখানেই স্পষ্ট হয়ে গিয়েছিল, বৈভবের বয়সে কোনও কারচুপি নেই। এবার সেই ‘বোন টেস্ট’ সম্পর্কিত আরও একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

ভাইরাল পোস্টে এক ব্যক্তি দাবি করেছেন, ২০১৯-২০ মরশুমে বিসিসিআই বৈভবের ‘বোন টেস্ট’ করিয়েছিল। সেইসময় ভারতীয় ক্রিকেটের এই ‘বিস্ময় বালক’ অনূর্ধ্ব-১৬ বিভাগে খেলতেন। সেই পোস্টে দাবি করা হয়েছে, ওই সময় বৈভবের বয়স আনুমানির ৮.৫ বছর ছিল।

কিন্তু, দু’বার আলাদা আলাদা ‘বোন টেস্ট’ করানোয় তাঁর বয়স যথাক্রমে ১০.৪ বছর এবং ১০.১ বছর বেরিয়ে এসেছিল। এরমধ্যে ২ বছরের ব্যবধান রয়েছে। তবে এটা স্বীকৃত সীমারেখার মধ্যে রয়েছে বলেই দাবি করা হয়েছে।

‘বোন টেস্ট’ রিপোর্টে সচরাচর ২-৩ বছর বয়সের পার্থক্য দেখা যেতেই পারে। সেকারণে বৈভবের বয়স স্বীকৃত সীমারেখার মধ্যে রয়েছে বলেই দাবি করা হয়েছে। ওই ব্যক্তি দাবি করেছেন, মোট ৫৭ ক্রিকেটারের এই ‘বোন টেস্ট’ করানো হয়েছিল। অনেকের তো আবার ৩.৫ থেকে ৪ বছর পর্যন্ত পার্থক্য দেখা গিয়েছে। সেকারণে বৈভব শেষপর্যন্ত ক্লিয়ারেন্স পেয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৈভব সূর্যবংশীর আসল বয়স কত? ‘বোন টেস্টে’ যা জানা গেলো

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬