ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য রোধেও জোর : তথ্যমন্ত্রী

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে তিনি বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করাও সমান গুরুত্বপূর্ণ।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তথ্য অধিকার ফোরাম’-এর কোর গ্রুপের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তথ্যের অবাধ প্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে অপতথ্যের ঝুঁকিও বেড়েছে। তাই তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি জানান, তথ্য অধিকার আইন সংশোধন অধ্যাদেশ স্থগিত রাখার পেছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে এবং সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে একটি কার্যকর আইন প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, “মোর ইনফরমেশন, মোর ট্রুথ”—এই লক্ষ্য অর্জনে তথ্য প্রবাহ নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে তথ্য কমিশন-এর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও চরিত্র বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তথ্যমন্ত্রী অংশীজনদের কাছ থেকে গঠনমূলক সুপারিশ প্রত্যাশা করেন এবং তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) ও স্ক্রিনিং প্রক্রিয়া জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি আশ্বস্ত করেন, আইন প্রণয়নের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব পক্ষকে যুক্ত করা হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

সভায় বক্তারা তথ্য অধিকার আইনের কার্যকারিতা বাড়ানো এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার প্রস্তাব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য রোধেও জোর : তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০২:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬