ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আশরাফুল হকের নতুন দাবি

নকভির উস্কানিতেই ভারতে খেলতে চায়নি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ টিম টি-টোয়েন্টি বিশ্বকাপে না থেকেও আলোচনায় রয়েছে। ভারত সফরে না যাওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ দাবি ছিল, নিরাপত্তার কারণে তারা ভারতে খেলতে চায়নি। এবার এই ঘটনায় নতুন তথ্য সামনে এনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রাক্তন সিইও সৈয়দ আশরাফুল হক।

আশরাফুলের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি-এর উস্কানিতেই সব ঘটেছে। ‘রেভস্পোর্টজ়’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নকভি বাংলাদেশকে ভারতে খেলতে না যাওয়ার জন্য উস্কিয়েছিলেন।

আশরাফুল বলেন, “ক্রিকেট প্রশাসক হিসেবে আমি সততা ও দায়বদ্ধতায় বিশ্বাসী। নকভির কথায় আমিনুল ইসলাম বাচ্চা ছেলের মতো প্রভাবিত হয়েছিলেন। নকভিও ওঁকে বয়কটের সিদ্ধান্ত চালিয়ে যেতে বলেছিলেন।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সরকার সঠিক সিদ্ধান্ত নেয়নি। সেপ্টেম্বর মাসে ভারতের বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় ক্রিকেটের বড় ক্ষতি হতে পারে। আশরাফুলের মতে, মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়ার কোনো যুক্তি নেই। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার ভারতকে রাজি করিয়ে খেলতে আনবেন।

উল্লেখ্য, মুস্তাফিজুর আইপিএল থেকে বাদ পড়ার পর বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল, ভারতেই খেলা হলে তারা খেলবে না। শ্রীলঙ্কায় স্থানান্তরিত হলে খেলবে। আইসিসি এই দাবি মেনে নেননি। পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

পরে পাকিস্তানও ভারত-ম্যাচে না খেলার ঘোষণা দেয়। এই নাটক আট দিন ধরে চলে। আইসিসি ও বিভিন্ন বোর্ডের চাপের কারণে পাকিস্তান তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। আশরাফুল দাবি করেন, নকভিই মূলত আমিনুলকে উস্কেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশরাফুল হকের নতুন দাবি

নকভির উস্কানিতেই ভারতে খেলতে চায়নি বাংলাদেশ

সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬