‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পাশা’ নামে এক বেসরকারি সংস্থা ১০ হাজারের বেশি নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ করবে বলে দাবি করলেও নির্বাচন কমিশন (ইসি) তা স্থগিত করেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা’র উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সংস্থার সক্ষমতা যাচাইয়ের পরই ইসি পর্যবেক্ষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত তাদের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তবে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, সংস্থার কার্যলয় এক ব্যক্তির বাসায় অবস্থান করছে এবং কার্যত একজন নির্বাহী পরিচালকই এটি পরিচালনা করছেন। প্রতিবেদন প্রকাশের পর ক্ষমতাসীনদের সমালোচনা এবং জিজ্ঞাসা ওঠে, কীভাবে একটি ব্যক্তিনির্ভর সংস্থা এত বড় পরিসরে পর্যবেক্ষক নিয়োগ দেবে।
ইসি সূত্র জানিয়েছে, প্রতিবেদনের ভিত্তিতে তারা সংস্থার নিবন্ধন ও সক্ষমতা পুনঃমূল্যায়ন করছে। ফলে আপাতত ‘পাশা’র পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত রাখা হয়েছে।
























