ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা?

জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা ও জরুরি সেবার কার্যক্রম আরও গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর যানবাহন দেশের যেকোনো পেট্রল পাম্প থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরিত এক নির্দেশনায় গত ১৫ এপ্রিল এ সিদ্ধান্ত জানানো হয়। শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়, কারা অধিদপ্তরের যানবাহনকে দিন-রাত যেকোনো সময় বন্দি স্থানান্তর, অসুস্থ বন্দিকে হাসপাতালে নেওয়া এবং অন্যান্য জরুরি কাজে ব্যবহৃত হয়। একইভাবে আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহল ও বিশেষ অভিযানের জন্য পুলিশসহ অন্যান্য বাহিনীর যানবাহন সার্বক্ষণিক সচল রাখা অত্যন্ত জরুরি।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তর-এর যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রল পাম্পকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে জরুরি সেবা কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬