ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে নাশকতার পরিকল্পনা, আ’ লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতরা হওলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসূধন দাম (৪৯), বাগেরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ওরফে দোলন মোল্লা (৪৪) এবং জেলা যুবলীগের নেতা মো. মিরাজ (৪২)।

এসময় তাদের কাছ থেকে আট ক্যান বিদেশী মদ (বিয়ার) ও বিপুল পরিমান টাকা উদ্ধার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

এরমধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য মধুসূধন দাম ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ওরফে দোলন মোল্লার বিরুদ্ধে গত বছরের ৪ আগষ্ট তৎকালীন সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এদের সবার বাড়ি বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে শুক্রবার রাতে শহরের নাগেরবাজার এলাকার বাসিন্দা জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদ নেতা মধুসুদন দামের বাড়িতে অভিযানে যায় যৌথবাহিনী। সেখানে তল্লাসি চালিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য মধুসূধন দাম, জেলা যুবলীগ নেতা মোল্লা শাহনেওয়াজ ওরফে দোলন মোল্লা ও জেলা যুবলীগের নেতা মো. মিরাজকে গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা।

উদ্ধার করা হয় আট ক্যান বিদেশী মদ (বিয়ার) ও বিপুল পরিমান টাকা। এরমধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য মধুসূধন দাম ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ওরফে দোলন মোল্লার বিরুদ্ধে গত বছরের ৪ আগষ্ট তৎকালীন সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনে নাশকতার পরিকল্পনা, আ’ লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬