ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ভেনেজুয়ালায় ভূমিকম্প: ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন বেঁচে ছিলেন হারনান বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন চিকিৎসক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শান্তি বৈঠকেই ইরানি নেতাদের হত্যার ছক ইসরায়েলের!

আড়াল থেকে পর্দায় ফিরছেন পপি

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার লোকচক্ষুর আড়াল থেকে পর্দায় ফিরছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ২০১৮ সালে সাদেক সিদ্দিকী পরিচালিত ছবি ‘ডাইরেক্ট অ্যাটাক’-এ অভিনয় করেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এটি মুক্তি পেতে যাচ্ছে।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন পরিচালক সাদেক সিদ্দিকী নিজেই। তিনি জানান, এর আগেও বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েও শেষপর্যন্ত পিছিয়ে যায়। এ ছাড়া অন্তরালে থাকা পপির ফেরার অপেক্ষাতেও ছিলেন তিনি। কিন্তু এবার মুক্তির তারিখ চূড়ান্ত বলে জানালেন নির্মাতা।

তিনি আরও বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। এবার মুক্তি পাবে এটাই চূড়ান্ত। এতদিন ওর অপেক্ষায় ছিলাম। তবে সেটা আর হচ্ছে না। পপির সঙ্গে আমার যোগাযোগ নেই। ও সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। যে কারণে এখন একাই সব কিছু করতে হবে।

ডাইরেক্ট অ্যাটাক ছবিতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন পপি। তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক আমিন খান।

আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আড়াল থেকে পর্দায় ফিরছেন পপি

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫