ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে

৩১ দিন পর মুক্ত জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৩২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে ৩১ দিন পর মুক্ত হলেন বাংলাদেশের ২৩ নাবিক। ২৩ নাবিকই সুস্থ আছেন। শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে মুক্তিপণের ডলার জলদস্যুদের হাতে পৌঁছলে নাবিকসহ জাহাজটিকে মুক্ত করা হয়।

জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, কিছুক্ষণ আগে (শনিবার) জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে। জাহাজের ২৩ নাবিকই অক্ষত অবস্থায় আমরা ফেরত পেয়েছি। রোববার (১৪ এপ্রিল) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালিয়ায় জলদস্যুর হাতে জিম্মি বাংলাদেশি ২৩ নাবিককে ঈদের আগে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে চলতি বছরের ১২ মার্চ ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। তাদের ফিরিয়ে আনতে কয়েক দফা চেষ্টা করা হয় সরকার ও মালিকপক্ষ থেকে। অবশেষে শনিবার (১৩ এপ্রিল) মুক্তিপণের মাধ্যমে জাহাজসহ ২৩ নাবিককে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে সোমালি দস্যুদের কবলে পড়েছিল। এর আগে ২০১০ সালে একই গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি জাহান মণি ছিনতাই হওয়ার তিন মাস পর মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছিল গ্রুপটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৩১ দিন পর মুক্ত জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিক

সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪