ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

২৪ ঘণ্টার মধ্যেই দুই অভিনেত্রীর মৃত্যু

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে মারা গেলেন জনপ্রিয় দুই অভিনেত্রী। বোন অমনদীপ সোহির মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মারা যান আরেক বোন ডলি সোহি। তাদের হারিয়ে ভেঙে পড়েছে গোটা পরিবার। দুই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া হিন্দি টেলিভিশন জগতে।

হিন্দি টেলিজগতের জনপ্রিয় অভিনেত্রী ডলি সোহি এবং অমনদীপ সোহি। বৃহস্পতিবার (৭ মার্চ) মৃত্যু হয় অমনদীপের। শুক্রবার (৮ মার্চ) সেই খবর প্রকাশ্যে আসার ঘণ্টা খানেকের মধ্যেই আরও এক মর্মান্তিক খবর। পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ডলি সোহি। যিনি ‘পরিণীতি’, ‘ঝনক’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের পরিচিত মুখ। এই সিরিয়ালেই নিয়মিত অভিনয় করছেন বাংলার ঋষি কৌশিক।

জানা গেছে, ডলি দীর্ঘদিন থেকে সার্ভাইক্যাল ক্যানসারে ভুগছিলেন। সেই মরণ রোগই প্রাণ কেড়েছে ‘ঝনক’ অভিনেত্রী ডলির।

অন্যদিকে বৃহস্পতিবার জন্ডিসে মৃত্যু হয় অমনদীপ সোহির। যিনি বত্তমিজ দিল-এ অভিনয় করেছেন। ভাই মনু সোহিই নিশ্চিত করেছেন বোনের প্রয়াণের খবর।

তিনি জানান, অমনদীপ আর নেই। ওর শরীর আর সইতে পারছিল না। ওর জন্ডিস হয়েছিল। তবে আমাদের চিকিৎসকের কাছে বিশদে জানার মতো পরিস্থিতি ছিল না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২৪ ঘণ্টার মধ্যেই দুই অভিনেত্রীর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০২:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪