ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আশা ভোঁসলেকে ঘিরে উদ্বেগ:শোক না কাটতেই দুশ্চিন্তার খবর

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন দুনিয়ায় যেন একের পর এক অশনি সংকেত। শোক কাটতে না কাটতেই আবারও দুশ্চিন্তার খবর—ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ নেওয়া হয় ৯২ বছর বয়সী এই শিল্পীকে। বর্তমানে তাকে রাখা হয়েছে আইসিইউতে, যেখানে চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। মাথাব্যথা ও অস্বস্তির কথা জানানোর কিছুক্ষণের মধ্যেই ঘটে হৃদরোগের আঘাত। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।

চিকিৎসক প্রতীত সমদানি-এর তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে প্রার্থনা—প্রিয় কণ্ঠ যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।

এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল, যা পরে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেন তার ছেলে আনন্দ ভোঁসলে।

সেই গুজবের ধাক্কা কাটতে না কাটতেই এবার বাস্তবের এই দুঃসংবাদ যেন আরও বেশি নাড়া দিয়েছে ভক্তদের। কাশ্মীর থেকে কন্যাকুমারী—অসংখ্য মানুষ এখন একটাই প্রার্থনায় একত্রিত, প্রিয় শিল্পী যেন আবারও ফিরে আসেন সুস্থ কণ্ঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশা ভোঁসলেকে ঘিরে উদ্বেগ:শোক না কাটতেই দুশ্চিন্তার খবর

সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬