ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টির

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে সাংগঠনিক কর্মসূচি জোরদার করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর গুলশান-২ এ জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হয়।

শনিবার ওই সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সভায় সূচনা বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার।

প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দেশের জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট আহ্বান জানান। এছাড়া সারাদেশে শিশুদের হামের টিকা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অপরদিকে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজধানী ঢাকা শহরসহ সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী ও নিরীহ সাধারণ মানুষের নামে মিথ্যা ও হয়রানিমূলক হত্যাসহ বিভিন্ন ধারায় যে সকল মামলা হয়েছে, সে মামলা দ্রুত প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

স্বাগত বক্তব্যে এ বি এম রুহুল আমিন হাওলাদার দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানান। তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে দেশের মানুষ আবারো জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে। তবে তার আগে দলকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। এ সময় তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি বন্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টির

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬