ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন নিলামে বিক্রি, বাংলাদেশে এসে আইনি জটিলতায় রুশ তেলবাহী ট্যাংকার টানা বৃষ্টিতে আলুর জমিতে পানি, মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. জুবাইদা রহমানের বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন

সোনা চোরাচালান, শত কোটি টাকার মালিক আ’ লীগ নেতা সাইদুল

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভাধীন আইলাপুর (গাজিটেকার) গ্রামের আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের যেনো শেষ নেই। সোনা চোরাচালান থেকে শুর করে অস্ত্র ব্যবসা। এছাড়াও মানুষের সম্পত্তি দখল ও স্থানীয় পুলিশের দালালী করে শত কোটি টাকার মালিক আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলামের বিরুদ্ধে শত অভিযোগ থাকার পরেও প্রশাসন আটক করতে পারছে না।

স্থানীয় এলাকাবাসীর সূত্র থেকে জানা গেছে, সাইদুল ইসলাম সোনা চোরাচালান, হুন্ডি ,অস্ত্র ব্যবসা,মানুষের জায়গা জমি দখল, দালালী, ইয়াবা ব্যবসাসহ সিলেট বিভাগের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রক। একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় বিগত সরকারের আমলে হাজারও অপকর্ম করলেও এখনো ধরা ছোয়ার বাইরে। সাইদুলের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা থাকলেও এগুলো তোয়াক্কা করে না প্রকাশ্যে সোশাল মিডিয়ায় সরব থাকার অভিযোগ রয়েছে। প্রায় সময় এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যায়।

সূত্র জানায়, সাইদুলের সাথে স্থানীয় আওয়ামী লীগের হেভিওয়েট নেতাকর্মীদের সাথে রয়েছে ব্যবসায়িক লেনদেন- অসংখ্য ছবি। বিগত সরকারের সাবেক কেন্দ্রিয় এক ছাত্র নেতার সহযোগিতা ও সাবেক এক মন্ত্রীর সাথে তার সখ্যতাদের কারনে দিন-দিন সে বেপরোয়া হয়ে উঠে বলে স্থানীয়দের অভিয়োগ। জানা যায়,বড়লেখা বাজারে বিশাল শপিং মার্কেট মালিক এবং ফ্রান্স, দুবাই, এ তার নামে বেনামে রয়েছে শত-শত কোটি টাকার সম্পত্তি।

সূত্র জানায়, সাবেক আলোচিত আইজিপি বেনজীরসহ অর্ধশতাধিক সরকারী কর্মকর্তাদের অবৈধভাবে উপার্জিত টাকা আরব আমিরাত, কাতার, লন্ডন, সৌদি আরব, কানাডা ও ফ্রান্সে নিজে গিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে পুঁজি বিনিয়োগ করেছে। কালো টাকাকে সাদা করা হতো। সাইদুলের দেশে-বিদেশে রয়েছে অসংখ্য ব্যাংকে টাকা থাকার খবর উঠেছে। সেই সুবাদে তিনি ডুবাই,লন্ডন ও ইউরোপে করছেন অবাদে যাতায়াত।

সূত্র জানায়, সাবেক আইজিপি বেনজীরের মোটা অংকের টাকা সাইদুল ডলার বানিয়ে দিতে সহায়তা করতেন বলে স্থানীয়দের অভিযোগ। সে কারনে পুলিশের হাত ছিলো তার মাথায়। তার রয়েছে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি ও অবৈধ অস্ত্র। সিলেটের বিভিন্ন জায়গায় বাসা- বাড়ীতে ও গুরুত্বপূর্ণ এলাকায় তার অবৈধ মালামাল রয়েছে বলে জানা গেছে। সাইদুলের বিরুদ্ধে থানায় মামলা থাকলেও সে আওয়ামী লীগের পুলিশ বাহিনীর মদদে বিগত সরকারের আমলে ছিল একেবারে ধরাছোঁয়ার বাইরে।

সাইদুলের পরিবারের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে, সাইদুল বর্তমানে সিলেট শহরে অবস্থান করছে এবং তার আহত ভাইকে হাসপাতালে চিকিৎসার খোঁজ খবর নিচ্ছে। জানা গেছে, সে বিদেশে পাড়ি জমানোর পায়তারা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সোনা চোরাচালান, শত কোটি টাকার মালিক আ’ লীগ নেতা সাইদুল

সংবাদ প্রকাশের সময় : ০২:০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪